| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৯:২৩:৩৬:অপরাহ্ন  |  ৬৪১৯৫৩ বার পঠিত
অভয়নগরে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোর ৮৮- ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল কে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে শংকরপাশা খেয়াঘাট এলাকায় সংবর্ধনা প্রদান করা হয়।

মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৮- ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

এছাড়াও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের সহ সাঃ সম্পাদক মাওঃ আবদুল করিম, অভয়নগর  উপজেলা যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তাদের সেবা করে যেতে চাই। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪