| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের পর দুঃসংবাদ পেল বরিশালের ৩ বিএনপি নেতা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৯:২৭:৫৯:অপরাহ্ন  |  ৬৪১৯১৬ বার পঠিত
নির্বাচনের পর দুঃসংবাদ পেল বরিশালের ৩ বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে, অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করায় বরিশালের উজিরপুরে বিএনপির তিন নেতাকে দলের সব পদ-পদবি থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শিষ মার্কার প্রার্থীর পক্ষে কোনো রকম নির্বাচনি কাজ না করায় এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করায় বিএনপির সব পদ ও পদবিসহ আজীবনের জন্য তিন বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

নির্বাচনের পরেরদিন (১৩ ফেব্রুয়ারি) বহিষ্কার করা ওই নেতারা হলেন, গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানিয়েছেন, বহিষ্কারের কাগজ স্ব স্ব ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনপি দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির বহিষ্কৃত ওই তিন নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

বহিষ্কৃত গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার জানিয়েছেন, এ সম্পর্কিত কোনো কাগজ এখনও আমি হাতে পাইনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪