| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ২০:২৮:০০:অপরাহ্ন  |  ৬৪১২৬৭ বার পঠিত
পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন,বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া), গণঅধিকার পরিষদের হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) এবং গণফোরামের সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৪১ হাজার ৮১১টি, যা শতকরা ৭০ দশমিক ২২ শতাংশ।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, হাসানুল ইসলাম রাজা ৯৮৬ ভোট, মীর নাদিম মোহাম্মদ ডাবলু ১ হাজার ৭২ ভোট, আব্দুল খালেক ১ হাজার ৭৬৯ ভোট, মাহবুবুর রহমান জয় চৌধুরী ১ হাজার ৪২০ ভোট এবং সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট অর্জন করতে হয়। উল্লিখিত ছয় প্রার্থীর কেউই সে পরিমাণ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪