শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় লোকজন ওই সাবেক কৃষি ব্যাংক কর্মচারীর লাশ একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে গত রাতে তিনি গাছে চড়ে গলায় ফাঁস দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন হুমায়ূন কবির বাবু পারিবারিক কলহের জেরে মানসিক ভাবে চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
রিপোর্টার্স২৪/ঝুম