| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল বন্দর দিয়ে আবার শুরু আমদানি-রপ্তানি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৭:৫০:১৪:পূর্বাহ্ন  |  ১৪৩৬১৬২ বার পঠিত
বেনাপোল বন্দর দিয়ে আবার শুরু আমদানি-রপ্তানি

বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।

বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনকালে ঘোষিত সরকারি ছুটিতে বন্ধ থাকা আমদানি-রপ্তানি কার্যক্রম সকাল ৯টা থেকে পুনরায় শুরু হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক পণ্য আসে এবং বাংলাদেশ থেকে প্রায় ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভারত থেকে ২০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে, আর বাংলাদেশ থেকে ৫টি ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

রিপোর্টার্স২৪েআরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪