| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৩:৫১:৪৩:অপরাহ্ন  |  ৬২৩২৬৫ বার পঠিত
নওগাঁয় খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের তোপের মুখে দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত কসাইরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রির একটি দোকান পরিচালনা করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। অভিযোগ রয়েছে, তারা নিজ বাড়ি থেকে মাংস এনে খাসির মাংস হিসেবে বিক্রি করতেন।

রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করা হয়েছে,এমন তথ্য স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে বাজারে আনা মাংস নিয়ে সন্দেহ দেখা দিলে কয়েকজন ক্রেতা ও এলাকাবাসী প্রতিবাদ জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা দোকানে থাকা মাংস ফেলে দ্রুত সটকে পড়েন।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি মাংস জব্দ করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটি কুকুর জবাইয়ের ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজ ও দুলু পালিয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যায়নি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, অভিযোগের পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করা মাংস জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর বাজারে ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪