| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগারে অসুস্থ উপজেলা আ.লীগ সভাপতির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৭:৫৯:৪৬:পূর্বাহ্ন  |  ১৪৩৬০১৯ বার পঠিত
কারাগারে অসুস্থ উপজেলা আ.লীগ সভাপতির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান লিপন শনিবার রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হন।

শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে এবং পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তিনি ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন। আদালত থেকে জামিনে মুক্তি পেলেও অন্য মামলায় জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪