| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গান, আবৃত্তির মধ্য দিয়ে মাগুরায় বসন্ত বরণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৮:১৪:৪৭:পূর্বাহ্ন  |  ১৪৩৫৮০০ বার পঠিত
গান, আবৃত্তির মধ্য দিয়ে মাগুরায় বসন্ত বরণ
ছবির ক্যাপশন: ফাইল ফটো

মাগুরা প্রতিনিধি: গান, আবৃত্তি আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে মাগুরায় বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মাগুরা শাখার আয়োজনে শহরের এম আর রোডস্থ শাহিদা বেগম ট্রাস্ট মিলনায়তনে এ বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে পহেলা ফাল্গুন বরণ উপলক্ষে হলুদ-বাসন্তি রঙের পোশাকে সংস্কৃতিপ্রেমী মানুষরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা একের পর এক বসন্তের গান পরিবেশন করেন। ফাঁকে ফাঁকে কণ্ঠবীথির সদস্যদের সাবলীল কণ্ঠে উচ্চারিত হয় বসন্তের আবৃত্তি।

অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মাগুরা শাখার সভাপতি মাজহারুল হক লিপির সভাপতিত্বে বাঙালির বসন্ত নিয়ে আলোচনায় অংশ নেন সাংবাদিক রকিবুল হক দিপু, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, আব্দুর রহিম, রাশেদুল ইসলাম, ফজল মাহমুদ ও নাজলী লাবণী।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে বাঙালির ঐতিহ্যবাহী মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, কদমা ও বরই দিয়ে আপ্যায়ন করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪