| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামবে জামায়াত: রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৪:৪৩:৪৯:অপরাহ্ন  |  ৬২৩২৪৮ বার পঠিত
নির্বাচনী সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামবে জামায়াত: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিরোধী দল হিসেবে পজিটিভ রাজনীতি চর্চা করবে জামায়াত ইসলামি।

সরকার পজিটিভ কাজ করলে সহযোগিতা করা হবে, নেগেটিভ কাজ করলে সংসদ ও রাজপথে বিরোধিতা করা হবে। সারাদেশে যে নির্বাচনী সহিংসতা চালানো হচ্ছে এটি চলতে থাকলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াতে ইসলামি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌল এলাকার শ্রীকোলা মোড়ে নেতা-কর্মিদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় ব্যাবহৃত ব্যানার ফেস্টুন অপসারন কর্মসূচি উদ্বোধন করে তিনি একথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, নির্বাচনী আচরন বিধি মেনে ব্যানার ফেস্টুন অপসারন শুরু করা হয়েছে, নির্দেশনা  না থাকলেও আমরা এগুলো নামিয়ে ফেলতাম। কারন পরিস্কার-পরিচ্ছন্ন শহর-গ্রাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, অফিস সম্পদক আব্দুল বারি উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪