| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুর সীমান্তে মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:০৯:৫৯:অপরাহ্ন  |  ৬১৯৫৯০ বার পঠিত
মহেশপুর সীমান্তে মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নিষিদ্ধ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে লড়ইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৩৫-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের একটি বাঁশবাগানে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৭০ পিস যৌন উত্তেজক ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এরপর ১৫ ফেব্রুয়ারি ভোররাত ৩টার দিকে মেদিনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৩/৬-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে মেদিনীপুর গ্রামের মো. লতিফ বিশ্বাসের বাঁশবাগানে আরেকটি অভিযান পরিচালিত হয়। হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে চালানো এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুল রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪