বগুড়া প্রতিনিধি: হার্ট ও কিডনি রোগে আক্রন্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্টপোষক তারেক রহমানের নিদের্শে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামে সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমন সহ আমরা বিএনপি পরিবার হার্ট ও কিডনি রোগে আক্রন্ত কৃষক মোজাম্মেল হোসেন চিকিৎসার খোঁজ-খবর নিয়েছে।
এসময় মোজাম্মলের পরিবারের নিকর্ট চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলেদেন আমরা বিএনপি পরিবারের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ।
সহায়তা প্রদানকালে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসার খরচের আবেদন চোখে পড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
তিনি তাৎক্ষনিক আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনকে মোজাম্মেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দেন। আমরা বিএনপি পরিবারের পক্ষে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়ে মোজাম্মেলের স্ত্রী রানী বেগেমের কাছে আর্থিক সহায়তা দিয়েছি।
রানী বেগেমের একমাত্র কর্মজীবী ছেলে আরিফও ব্লাড ক্যান্সরে আক্রান্ত হয়ে ১বছর আগে মৃত্যু বরণ করেছে। তারেক রহমানের আর্থিক সহায়তা পেয়ে কান্না জড়িত কন্ঠে মোজম্মেলের স্ত্রী রানী বেগম বলেন, আমাদের বিশ্বাস হচ্ছেনা তারেক রহমান আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। আমি কোন দিন ভাবতেও পরিনি আবাক হয়ে যাচ্ছি তারেক রহমান আমরা পরিবারের পাশে দাড়িয়েছে।
এসময় উপস্থতি ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, বগুড়া শহর জাসসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বগুড়া জেলো ছাত্রদলের সাবকে সহ সাংগঠনকি সম্পাদক হাদিউল হক জিকো।
রিপোর্টার্স২৪/মিতু