| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জব্দকরা বালু বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২৩:০৬:১৭:অপরাহ্ন  |  ৬১৬১৬৬ বার পঠিত
জব্দকরা বালু বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ লালবালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত দুই ট্টলি লালবালু বিক্রি করে দিয়েছেন কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ খান নুন। 

গত ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ উত্তোলন নিষিদ্ধ লাল বালুবহনের দায়ে রানিশিমুল গ্রামের বালু ব্যবসায়ী হযরত আলী (৩০) কে  এ অর্থ দন্ড প্রদান করেন। এসময় কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান নুন উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, আমাদের শ্রীবরদীতে বালি উত্তোলন কঠোর ভাবে নিষিদ্ধ। বালুগুলো নদী থেকে তোলে আনা হয়েছে। পাচারকারী ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার আর ভবিষ্যতে এধরণের অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি দেন। জব্দকৃত বালু কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুনের জিম্মায় সরকারি কাজে ব্যবহারের কথা বলা হয়েছে। সে কোন ভাবেই জব্দকৃত বালু বিক্রি করতে পারবেন না। আমি তার সাথে কথা বলবো।

এব্যাপারে কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন বলেন, বালুর মালিক ফারুক মেম্বার বালু নিয়ে গেছে। কিছু জানার থাকলে ইউএনও কে বলেন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪