| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিতে যোগ দিয়েই হামলার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৩:৫৮:৫৭:অপরাহ্ন  |  ৬০৯৭০৩ বার পঠিত
বিএনপিতে যোগ দিয়েই হামলার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর এলাকায় এক হেলোবাইক চালকের ওপর হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক মাত্রা যুক্ত হয়েছে। এবার ভুক্তভোগী পরিবার দাবি করেছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দশ দিন আগে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। যোগদানের পরপরই এলাকায় প্রভাব বিস্তার ও বিএনপির অন্য নেতাকর্মীদের ভয় দেখাতে এ হামলা করেন।

এ ঘটনায় মোসা. আকলিমা বাদী হয়ে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ করার পরও মামলা নিতে গড়িমসি করা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় একদল ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে সম্রাট দেওয়ানকে জোরপূর্বক বের করে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার মাথা, কাঁধ ও পায়ে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, হামলাকারীদের মধ্যে আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন ছিলেন। নির্বাচন ঘনিয়ে আসার সময় তারা বিএনপিতে যোগ দেন। যোগদানের পর এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে চাপে রাখতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

এদিকে থানায় অভিযোগ দেওয়ার পরও মামলা রেকর্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তারা বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণেই মামলা নিতে টালবাহানা করা হচ্ছে। তবে থানার পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪