| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন ভ্যাপসা গরম ও ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ২১:০৮:০৬:অপরাহ্ন  |  ১৭৩৪২৮৪ বার পঠিত
ঈদের দিন ভ্যাপসা গরম ও ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ছবির ক্যাপশন: আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, ঈদের দিন দেশের অন্তত তিন বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

রিপোর্টার্স ডেস্ক : গত কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আগের দিনের চেয়ে বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমে আসে। আজ ( শনিবার) পবিত্র ঈদুল আজহার দিনে কেমন থাকবে আবহাওয়া। বৃষ্টি হবে কিনা- এমন প্রশ্ন অনেকের।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, ঈদের দিন দেশের অন্তত তিন বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলো একেবারে বৃষ্টিহীন না–ও হতে পারে। তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে আজকে গরম ও ভ্যাপসা ভাবটা থাকতে পারে দেশের বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, মৌসুমি বায়ু এখন সক্রিয়। তবে এর প্রভাব কমে এসেছে। শুক্রবার (আজ), শনিবার ঈদের দিন এবং তার পরের দিন বৃষ্টি অপেক্ষাকৃত কমে আসতে পারে।

তিনি বলেন, ঈদের দিনও অপেক্ষাকৃত শুকনো থাকবে। তবে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ খুব বেশি হবে না। রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। রাজধানীসহ ঢাকা বিভাগে সামান্য কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতে বৃষ্টি হলেও এক পশলা হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে—২৭ মিলিমিটার। আগের দিন দেশের সর্বোচ্চ বৃষ্টি ছিল ৫৫ মিলিমিটার। এটা হয়েছিল কক্সবাজারের কুতুবদিয়ায়। গতকাল রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়।

থেমে থেমে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু খুব কমছে না। বরং ভ্যাপসা গরম পড়ছে বৃষ্টির পরপরই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এমন হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪