| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৬:০৪:৪৮:অপরাহ্ন  |  ৬০৮৪২৪ বার পঠিত
মোরেলগঞ্জ মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, ঢাকা আইকন একাডেমির পরিচালক মীর মোশাররফ হোসেন, সাবেক অধ্যাপক আব্দুল গফ্ফার হাওলাদার এবং শরনখোলা আইডিয়াল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ উসমান গনি।

এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ বছর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ শিক্ষার্থীর মধ্যে ১০ জন গোল্ডেন জিপিএ ও ৩২ জন সাধারণ শাখায় বৃত্তি অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪