| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে তারাপুর গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৬:২৪:৪২:অপরাহ্ন  |  ৬১০৭৬৫ বার পঠিত
সিলেটে তারাপুর গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেটের তারাপুর চা বাগানে গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ভস্মীভূত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি বলেন, “ভোরে কে বা কারা মন্দিরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশের একটি দোকানের লোক প্রথম ধোঁয়া দেখতে পেয়ে আমাকে খবর দেন। এসে দেখি পর্দাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।”

তিনি আরও বলেন, “আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদ্গীতা এবং পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়। একটি পঞ্চতত্ত্বের ছবি কষ্ট করে উদ্ধার করতে পেরেছি।” এ ঘটনায় কারও সঙ্গে কোনো বিরোধ বা ঝগড়া ছিল না বলেও দাবি করেন তিনি।

তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় সাংবাদিকদের বলেন, “প্রায় তিন বছর ধরে আমরা এখানে পূজার কার্যক্রম পরিচালনা করে আসছি। হঠাৎ করে কে বা কারা আগুন দিল, কিছুই বুঝতে পারছি না। এতে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।”

বিকেলে তারাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি বলেন, “মন্দিরে আগুনের ঘটনায় মামলা করতে থানায় এসেছি। বাগান ও চা শ্রমিকদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।”

অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে সেটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। নগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে সিসি ক্যামেরা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪