শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার চাকদাহ গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ৩৫টি বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যায়, রবিবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও মাহমুদুল হাসান টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
এরই জের ধরে রবিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য প্রতিপক্ষ ইয়াকুবের লোকজন ধাওয়া করে। মাহমুদুল হাসান টিটোকে মারতে না পেরে ইয়াকুব মন্ডলের লোকজন ঔইদিন রাত ৮'টার দিকে টিটোর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হাফিজার হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলী, ওমর, কাসেম, ছাকেন, মিঠু, দুলাল, বক্কার, আকেন, আকমল, কালাম, মকবুল, কুরবান আলী, রুপচাদ, ইউসুফ মণ্ডল, জাকিরসহ অন্ততঃ ২০টি বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীদের সামনে এগিয়ে গেলে মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পরে মাহমুদুল হাসান টিটোর সমর্থকেরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, নায়েব আলী, নজির, শরিফুল শেখ, জামাল, হান্নান, ইয়াকুব, মিজান, শামসুসহ অন্তত ১৫'টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর লুটপাট।
ভাঙচুর ও লুটপাটের শিকার মাহমুদুল হাসান টিটোর সমর্থক ওমর আলী বলেন, ইয়াকুব মণ্ডলের সমর্থক মোজাম্মেল, হামিদুল, রইচ, রেজাউল, ওহাব, জনি, আকিদুল এরা সবাই থেকে আশেপাশে গ্রামের ২'শ থেকে ৩'শ লোকজন নিয়ে এসে আমাদের বাড়ি-ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।
ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, লাঙ্গলবাঁধ বাজারে কি ঘটেছে জানি না, তবে, হঠাৎ করে দেখি টিটোর লোকজন সবাই ঢাল, সড়কি, লাঠি-সোটা নিয়ে আমাদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া বলেন, চাকদাহ গ্রামে সংঘর্ষের সংবাদ শুনামাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত করতে ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু