| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৯:০৭:০৯:অপরাহ্ন  |  ৬০৭৭২৮ বার পঠিত
লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন,শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিকতত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 সোমবার (১৬ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে দেওয়ান পাড়া ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে তুল্যাকার্বারী পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মো: নুরুল আমিন। খেলোয়ারড়দের উদ্দেশ্যে তিনি বলেন, এই খেলা এখানেই শেষ নয়, আরো বড় পরিসরে রিজিয়ন পর্যায় আয়োজন করা হবে।

এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল মাসুদ খান, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল ইসমাইল সামস্ধসঢ়; আজিজি, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ ও মেজর ফাহাদ বিন আসাদ, জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা খেলা উপভোগ করেন। মাস ব্যাপি আয়োজিত এ টুর্নামেন্টে লক্ষীছড়ি জোনের আওতাধীন মোট ২২টি ফুটবল দল অংশ গ্রহণ করে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪