| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরহুম রেজাউল করিমের পরিবারের হাতে মৃত্যুঝুঁকির চেক হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ২১:৫৯:৪০:অপরাহ্ন  |  ৬০৬৮৩৪ বার পঠিত
মরহুম রেজাউল করিমের পরিবারের হাতে মৃত্যুঝুঁকির চেক হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য ও সাবেক সভাপতি মরহুম মো. রেজাউল করিমের পরিবারের হাতে মৃত্যুঝুঁকির চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এবিএম মোশারফ হোসেন, সাবেক সভাপতি শাহ আলম টুকু, আহাদ হায়দার, মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।

জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন তারা। কল্যাণ তহবিলের মতো উদ্যোগ সাংবাদিক ও তাদের পরিবারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতি শেখ আবু সাঈদ শুনু বলেন, প্রেসক্লাব সবসময় সদস্যদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি মরহুম রেজাউল করিমের কর্মময় জীবনের অবদান স্মরণ করেন।

আলোচনা শেষে মরহুমের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪