| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৫:২৬:২২:পূর্বাহ্ন  |  ৬০৫০১৩ বার পঠিত
কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ

বরিশাল প্রতিনিধি: বরিশালের জীবনানন্দ দাশ ১২৭তম জন্মদিন আজ। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করা জীবনানন্দ দাশ আধুনিক বাংলা সাহিত্যের প্রধান কবিদের মধ্যে একজন। তার সাহিত্যচর্চা প্রকৃতির রূপ, বাংলার মনন ও মানুষের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

জন্মদিন উপলক্ষে বরিশালে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন আলোচনা সভা, আবৃত্তি, চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। সকাল ১০টায় কবির কর্মস্থল বরিশাল বজ্রমোহন কলেজের জীবনানন্দ চত্বরে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ‘স্মরণে জীবনানন্দ’ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জীবনানন্দ দাশ প্রায় ৮০০ কবিতা লিখেছেন, যার মধ্যে জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল ২৬২টি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বনলতা সেন, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা এবং বেলা অবেলা কালবেলা। মৃত্যুর পর প্রকাশিত গদ্যগ্রন্থ ও উপন্যাসও বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করেছে।

কবি ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং ২২ অক্টোবর রাত ১১:৩৫ মিনিটে মারা যান। তবে তার কবিতা আজও বাঙালির হৃদয়ে অম্লান। জন্মদিনের আয়োজনই প্রমাণ করছে, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এখনও মানুষের মনে জীবন্ত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪