| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৮:৩১:২৭:পূর্বাহ্ন  |  ৬০৪৫২২ বার পঠিত
বগুড়া আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন বলে দাবি করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। এর আগে, দিনের কোনো এক সময় পতাকাটি উত্তোলন করা হয়।

পোস্টে লেখা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।

ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে রাসেল শেখ নামে এক ব্যক্তি লিখেছেন, ইনশাল্লাহ একদিন পুনর্বাসন হবে।

আজিজার রহমান তাজ নামে আরেক ব্যক্তি লিখেছেন, জয় বাংলা।

এ বিষয়ে জানতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা  হলে  তিনি বলেন, আমি ঢাকায়। এ বিষয়ে কিছু জানি না। যেহেতু জানি না, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথম বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই বছরের ৫ আগস্ট কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেয়া হয়। তবে, আ.লীগ কার্যালয়ের নিচে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যালয়টি অক্ষত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪