| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১০:৪৪:১২:পূর্বাহ্ন  |  ৬০৬৩০৪ বার পঠিত
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে গভীর রাতে এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক প্রবাসী পরিবারের ওপর হামলা চালিয়ে স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী, তার ছেলে এবং প্রবাসী সাত্তারের ছেলে। তারা সবাই মো. তরফ আলীর নাতি-নাতনি বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে নিজ বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে হোমনা থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪