| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:১৯:৩৯:অপরাহ্ন  |  ৬০২১৭৪ বার পঠিত
রাজবাড়ীতে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

রাজবাড়ী প্রতিনিধি : দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজবাড়ী জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সকাল সোয়া ১০টার দিকে গিয়ে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে কয়েকজন স্থানীয় ব্যক্তি দাঁড়িয়ে আছেন। কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার টাঙানো রয়েছে এবং পাশে উড়ছে জাতীয় পতাকা। ব্যানারে লেখা আছে, “৫ আগস্ট ২০২৪ সালের পর রাজবাড়ীতে প্রথম ‘জয় বাংলা’ স্লোগান দেয় জেলা যুবলীগ। আজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে পার্টি অফিস উদ্বোধন করা হলো।

দেড় বছর বন্ধ থাকার পর হঠাৎ করেই এ কার্যক্রম ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টার দিকে অজ্ঞাত দুই যুবক জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। পরে তারা জাতীয় পতাকা টাঙান এবং উদ্বোধনের একটি ব্যানার লাগান। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪