| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:৪২:৪৬:অপরাহ্ন  |  ৬০২০৪১ বার পঠিত
পাংশায় ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ

(রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে পাংশা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুরের মধ্যপাড়া থেকে ভাঙ্গাগামী পাথরবোঝাই যশোর-ট-১১-৬২৫০ নম্বরের একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া থেকে ঢাকাগামী গ্যাস বার্নার মালবাহী ঢাকা মেট্রো-ন-২০-৬৩৪১ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের খালে পড়ে যায় এবং ট্রাকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ট্রাকটির চালক সাব্বির হোসেন, তিনি যশোরের চৌগাছা উপজেলার রাকিব হোসেনের ছেলে। অপরদিকে কাভার্ড ভ্যানটির চালক রাসেল আহম্মেদ, তিনি কুষ্টিয়া সদর উপজেলার ইউনুস আহম্মেদের ছেলে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪