| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৭:৩২:৫২:অপরাহ্ন  |  ৬০১৮৬৬ বার পঠিত
রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে জাহিদ ফকির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে।

বুধবার দুপুরে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই মামুন ফকির জানান, সকালে জাহিদ ফকির বাড়িতেই ছিলেন। দুপুরের দিকে বাড়ির পাশের স্কুল মাঠে যান তিনি। এসময় অজ্ঞাত ৪ থেকে ৫ জন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আবু রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪