| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৭:৫০:১৯:অপরাহ্ন  |  ৬০২০২০ বার পঠিত
পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাহেদী ফাউন্ডেশন। 

বরাবরের মতো এবারও মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিক্স এলাকায় এ অনুদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রথম ধাপেই ঝিনাইদহের প্রায় পাঁচ হাজার দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও সেমাই বিতরণ করা হয়। তাদের এবারের লক্ষ প্রায় ৬০ হাজার দারিদ্র্য মানুষের পাশে দাড়ানো। রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলোর মুখে দেখা যায় স্বস্তি ও আনন্দের হাসি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল। 

অনুদান গ্রহণকারী দারিদ্র্য মানুষেরা বলেন, প্রতিবছরই আমরা জাহেদী ফাউন্ডেশনের কাছ থেকে এভাবে সহযোগিতা পাই। রমজানের আগে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার। ভবিষ্যতেও যেন এর চেয়েও বড় উদ্যোগ নেওয়া হয় এটাই আমাদের আশা।

মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য মানুষের মুখে হাসি ফোটাতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।  

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪