| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৮:০৭:৩৩:অপরাহ্ন  |  ৬০০৬৭৭ বার পঠিত
নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের 'মাথাল' মার্কার সাবেক সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি  Mikolaj Cholewicz ও Virginie Muller। অঞ্জন দাস বর্তমানে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতি-এর কেন্দ্রীয় সহসভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলোচনায় তিনি নির্বাচনের সামগ্রিক পরিবেশ, প্রচারপর্ব, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ফলাফল-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা, নির্বাচনী প্রক্রিয়ার মানোন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়। অঞ্জন দাস বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা জরুরি।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম সংগঠক তাকবীর হোসেন, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত এবং ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪