| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুর-২ আসনে নেতাদের নিজ কেন্দ্রে হেরেছে ধানের শীষ প্রতীক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৮:১৮:০৫:অপরাহ্ন  |  ৬০২১৪৮ বার পঠিত
জামালপুর-২ আসনে নেতাদের নিজ কেন্দ্রে হেরেছে ধানের শীষ প্রতীক

জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ ইসলামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এএসএম আব্দুল হালিমসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রেই হেরেছে ধানের শীষ প্রতীক। এনিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানায়, উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের বাসিন্দা চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। তিনি ইসলামপুর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। তবে মনোনয়নের দাবিতে তিনি শেষ মূহুর্ত পর্যন্ত অনড় ছিলেন।

কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি। তাঁর বাড়ি সংলগ্ন বলিয়াদহ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র। ওই ভোটকেন্দ্রে ৩ হাজার ৫৬৮ জন। তার  মধ্যে ২ হাজার ০২৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। এই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক ১ হাজার ৩৭২ এবং ধানের শীষ  মাত্র ৬৩৪ ভোট পেয়েছে। 

এ ছাড়া দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম ফরহাদ খান। তিনি উপজেলার কুলকান্দী ইউনিয়নের বাসিন্দা। 

এ ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৩৮৯ জন। প্রদানকৃত ভোট ৬ হাজা  ৩৭০ জন। এখাচ দাঁড়িপাল্লা  ৩ হাজার ৬৫৯ এবং ধানের শীষ পেয়েছে  ভোট ২হাজার ৬২৬ ভোচ। এই ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের মধ্যে  তিনটিতেই জিতেছে দাঁড়িপাল্লা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ভোট কেন্দ্র  পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় নুরুল হুদা সিনিয়র আলিম মাদ্রাসা। ওই কেন্দ্রে ৪ হাজর ৪০৭ জন ভোটার। প্রদানকৃত ২ হাজার ৫৬০টি। বাতিল হয়েছে  ২১ টি। এই কেন্দ্রে  দাঁড়িপাল্লা প্রতীকের প্রাপ্ত ভোট ১ হাজার ২৭৩ এবং ধানের শীষ পেয়েছে  ১ হাজার ২৪৮ ভোট। 

কুলকান্দী হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসাকেন্দ্রের ভোটার কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম। ওই কেন্দ্রে মোট ভোট ২ হাজার ৯৩৭ জন। প্রদানকৃত ভোট ১ হাজার ৫০২টি। বাতিল ভোট ২০টি। এ কেন্দ্রে  দাঁড়িপাল্লা প্রতীক ৯৫৯ এবং ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে মাত্র ৪৯৭টি । 

বিএনপির পদদারী ও প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রে ধানের শীষের পরাজয়ের বিষয়ে সাধারণ ভোটদের অভিমত এ সকল নেতার জনগণের সাথে কোন সম্পৃক্ততা নেই।  দলীয় কোন্দল ও সাংগঠনিক দুর্বলতার কারণে কুলকান্দি ইউনিয়নে ধানের শীষের পরাজয় হয়েছে।

জামালপুর-২ আসনের ৯২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু (ধানের শীষ) প্রতীকে ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো: ছামিউল হক (দাঁড়িপাল্ল) প্রতীকে ৬১ হাজার ৬৫৫ ভোট পান। 

আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ  হাতপাখা  ১ হাজর ৬৯৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে অর্ণব ওয়ারেস খান  ১৬৯ ভোট পেয়ে জামানত হারান । 

এ আসনে মোট ভোটার ২ লাখ ৮২ হাজার ১০৩ জন। প্রদানকৃত ভোটারের সংখ্যা  ১ লাখ ৫৮ হাজার ৯৪৪টি।প্রয়োগের হার ৫৭.১৯ শতাংশ

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪