কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার ১ নম্বর আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আলতাফের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। আটক আলতাফ হোসেনকে মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী থানা থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান।
রিপোর্টার্স২৪/এসএন