কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার একটি বাজারে রাতে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে একটি কুকুর সাদৃশ্য রোবট।
মঙ্গরবার রাত ৩ টা ৩৫ মিনিটে সীমান্ত সংলগ্ন মিলনি বাজারের একটি হার্ডওয়ারের দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ফুটেজ এ দৃশ্য ধরা পড়ে।
পরে সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবি'র অধিনায় লে. কর্ণেল মোহাম্মদ মহবুব উল হক জানায়, সিসিটিভি'র ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এটি এআই দিয়ে তৈরি কি না অথবা ভারতীয় রোবট কি না সে বিষয়ে নিশ্চিত হয়ে জানানো হবে।
রিপোর্টার্স২৪/মিতু