| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া, সম্পাদক মাসুদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৬:৪৯:১০:অপরাহ্ন  |  ৫৯৬৭৫৭ বার পঠিত
নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া, সম্পাদক মাসুদ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সাদা প্যানেল’ এবং সভাপতিসহ ৫টি পদে বিএনপিপন্থী ‘নীল প্যানেল’ জয়ী হয়েছে। এ ছাড়া জামায়াতপন্থী ‘সবুজ প্যানেল’ থেকে ১ জন সদস্য বিজয়ী হয়েছেন।

আইনজীবী সমিতির নির্বাচনী ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের সাদা প্যানেল থেকে মোশাররফ হোসেন মাসুদ জয়ী হয়েছেন। একই প্যানেল থেকে কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে বিজয়ী প্রার্থীরা হলেন—সহ-সভাপতি পদে মো. সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বাবুল, ট্রেজারার পদে জায়েদ হোসেন দিদার, আপ্যায়ন সম্পাদক পদে নুর হোসেন সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিজাম উদ্দিন পলাশ এবং সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান।

অপরদিকে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া নীল প্যানেল থেকে সভাপতি পদে জয়লাভ করেন। এ ছাড়া এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সফিক উল্লাহ সুমন, লাইব্রেরি সম্পাদক পদে সালেহ উদ্দিন এবং সদস্য পদে নুর আলম ও শুভ জয়লাভ করেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর ফলাফল প্রস্তুতের পর বুধবার ভোরে তা প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে ৬২৭ জন ভোটারের মধ্যে ৬১৩ জন ভোট দেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৪৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪