| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটে চাকুরী মেলা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৭:০৭:০২:অপরাহ্ন  |  ৫৯৬৬৬১ বার পঠিত
মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটে চাকুরী মেলা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাদারীপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। জব ফেয়ারে মাদারীপুর এবং শরিয়তপুর জেলার ১১টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিপুল সংখ্যক চাকুরীপ্রত্যাশী তরুণ-তরুণী উপস্থিত হন। বিশেষ করে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।

জব ফেয়ারে চাকুরীপ্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের জব ফেয়ার তরুণদের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবে।

চাকুরীপ্রত্যাশীরা জানান, এমন আয়োজন নিয়মিত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর চাহিদা ও শূন্যপদের তথ্য জানা সহজ হবে। এতে তাদের দক্ষতা ও পেশাগত মান আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নাসিং কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ মো.হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন সরদার খলিলউজ্জামান এবং ডিজিএনএমের সহকারী পরিচালক খাদিজা বাসমিন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪