| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:০৯:১৩:অপরাহ্ন  |  ৫৯৩৬৯৪ বার পঠিত
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

রিপোর্টার্স২৪ ডেস্ক: মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায়। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে ইমরান পরিবহনের একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় এখন যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪