| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজি ও অপরাধ তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:১৪:৩৫:অপরাহ্ন  |  ৫৯৩৬৩৯ বার পঠিত
চাঁদাবাজি ও অপরাধ তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে

ঠাকুরগাঁও প্রতিনিধি: নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি। 

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফখরুল ওই ওয়েবসাইটে সরাসরি তাঁকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান। 

পোস্টে আরও বলা হয়েছে, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই রেস্পন্ড করব। 

পোস্টে মো. সোহাগ হাসান নামের এক নেটিজেন লেখেন,স্বাগতম নতুন বাংলাদেশে এটাই হওয়ার দরকার, আবু হাই নামে আরেকজন লেখেন, এই রকম সারা বাংলাদেশের হতে হবে স্যার, হাসান সাদিক নামে একজন লেখেন,ভাল উদ্যোগ সমায়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে এগিয়ে যান নতুন বাংলাদেশ বির্নিমানে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪