| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ সদস্য

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৬:৩৪:৩৬:অপরাহ্ন  |  ৫৯২৩৯৬ বার পঠিত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ সদস্য

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা জানান, দুর্ঘটনায় ওই পুলিশ সদস্যের ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ট্রেন দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইন্সে এসআই পদে কর্মরত।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস ঢুকছিল। পুলিশ সদস্য মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়ে তাঁর ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই কাইয়ুম আলি জানান, হাবিব অফিসের কাজে সকালে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে তিনি পুলিশ লাইন্সে ফিরছিলেন। জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলার সময় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪