রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আশিক রহমানকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের রিফাতুজ্জান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে উপদেষ্টামণ্ডলীর সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির মনোনীত অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি সবুজ মিয়া; সহ-সভাপতি হিসেবে আল আকরাম, ফাতেমা ইসলাম রনি, সাইফুল ইসলাম ও দিদার; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া আফরোজ শিমু, আব্দুর রহমান ও আবু সুফিয়ান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন হৃদয় বিশ্বাস উদয় এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বীন ইসলাম, রকিব হাসান ও সাজিদ আল সায়েম।
অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে তাকিয়া বিনতে ইমাম, উপ-কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন প্রান্ত, উপ-প্রচার সম্পাদক প্রতাপ সাহা আপন, দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ আমান, উপ-দপ্তর সম্পাদক মাসুমা আক্তার লিজা, ধর্মবিষয়ক সম্পাদক হুযাইফা, শিক্ষাবিষয়ক সম্পাদক ফাহিম রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক এসএম মুবিন এবং ছাত্রীবিষয়ক সম্পাদক মারিয়া আক্তার মোহনা মনোনীত হয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন