| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কাটলো চিকিৎসক সংকট

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৮:৩৮:২৯:অপরাহ্ন  |  ৫৯২০২৭ বার পঠিত
রাজবাড়ীর কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কাটলো চিকিৎসক সংকট

রাজবাড়ী প্রতিনিধি: ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) থেকে সুপারিশপ্রাপ্ত ৮ জন চিকিৎসক কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন যোগদানকারীদের মধ্যে পাঁচজন মেডিকেল অফিসার, দুজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং একজন ডেন্টাল সার্জন রয়েছেন। তাঁদের যোগদানের ফলে বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন যোগদানকারী চিকিৎসকেরা হলেন— ডা. সিলমা শারিকা শশী, ডা. মুহাম্মদ সাইফুল্লাহ খান, ডা. নিশাত আনজুম নওরীন, ডা. মিঠুন খান, ডা. মাহজাবীন হক মীম, ডা. মো. মিরাজুল ইসলাম, ডা. নিশাত তাসনিম পিউলী ও ডা. কেয়া বালা।

বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফসহ মোট ৫১ জন স্বাস্থ্যকর্মী কর্মরত আছেন। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবার মান ও পরিধি আরও বাড়বে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, “একসঙ্গে এতজন চিকিৎসকের যোগদান স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অত্যন্ত ইতিবাচক। এতে সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে। আমরা চাই, উপজেলার প্রতিটি মানুষ যেন এখানে এসে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান।”

স্থানীয় বাসিন্দারাও আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আরও স্বস্তিতে স্বাস্থ্যসেবা পাবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪