| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বালিয়াকান্দি উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৮:৪৩:২৫:অপরাহ্ন  |  ৫৯২০০২ বার পঠিত
বালিয়াকান্দি উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার ও বালিয়াকান্দি বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

অভিযানকালে ইফতারসামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানগুলোতে পণ্যের মান, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই করা হয়। এ সময় অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি দোকানদারদের সচেতন ও সতর্ক করা হয়।

বাজারে উপস্থিত ক্রেতারা জানান, “রমজানে বাজারের পণ্যের মান ও দাম নিয়ে অনেক সময় উদ্বেগ থাকে। এ ধরনের অভিযান নিয়মিত হলে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।”

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার রক্ষায় আমরা কঠোর অবস্থানে থাকব।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪