| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এতিমদের সাথে ইফতার করলেন এমপি বাবুল খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ২০:৩২:৫৮:অপরাহ্ন  |  ৫৯১৮৪৮ বার পঠিত
এতিমদের সাথে ইফতার করলেন এমপি বাবুল খান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মাহে রমজানের প্রথম রোজায় এতিমদের সাথে ইফতার করেছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী)  তিনি তার নির্বাচনী এলাকা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পশ্চিম হাসামদিয়া মাদানি নগর মাদরাসা মসজিদের শতাধিক এতিমদের সাথে রমজানের প্রথম রোজায় ইফতার করেন।

মাদানি নগর মাদরাসার মোহতামিম মাওলানা আহমেদ মাসরুর, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, খালিদ হাসান,  সাংবাদিক মামুনুর রশিদ, শাহাদাত হোসেন, মীর্জা ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মূহুর্তে শহীদ জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪