| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন ছুরিকাঘাতে নিহত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০৩:২০:৪০:পূর্বাহ্ন  |  ৫৯০২১৬ বার পঠিত
যশোর শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন ছুরিকাঘাতে নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত আল আমিন (স্থানীয়ভাবে আলামিন নামে পরিচিত) উপজেলার নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষ করে বাড়ির পথে যাচ্ছিলেন আল আমিন। এ সময় ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে থানার দায়িত্বে থাকা কর্মকর্তা পরিচালনা করছেন। তদন্ত কর্মকর্তা শাহ আলম ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। হত্যার পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪