| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনা তরুণী ক্রিস হুই এসে বিবাহ করছেন মৌলভীবাজারে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০৫:৪১:০৮:পূর্বাহ্ন  |  ৫৮৮৬০৪ বার পঠিত
চীনা তরুণী ক্রিস হুই এসে বিবাহ করছেন মৌলভীবাজারে

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার যুবক সুকান্ত সেনকে বিয়ে করতে বাংলাদেশে এসে পৌঁছেছেন চীনা তরুণী ক্রিস হুই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা প্রথমে বিমানযোগে ঢাকায় আসেন এবং এরপর হেলিকপ্টারে করে বর সুকান্তের বাড়ি তারাপাশা টিকা পাড়া গ্রামে পৌঁছান। এসময় আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আনন্দে মেতে উঠেন।

বর-কনের বাড়িতে ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষার মানুষ হেলিকপ্টারে পৌঁছানোর কারণে স্থানীয় কৌতূহল সৃষ্টি হয়। অনুষ্ঠানের আগমনে গ্রামে শত শত মানুষ ভিড় জমান। বরের বাড়ি সাজানো হয়েছে উৎসবমুখরভাবে।

সুকান্ত চীনে প্রবাসী। তিনি টিকরপাড়ার সেন পরিবারের প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেন-এর ছেলে। ক্রিস হুই চীনের সাংহাইয়ের বাসিন্দা। তারা ২০১৮ সালে চীনে পরিচিত হন, এরপর প্রেম এবং ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে ওঠে। ২০২৫ সালে সেখানে বিবাহের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। বাংলাদেশের অনুষ্ঠানে ক্রিসের মা-বাবা ও চাচাও উপস্থিত রয়েছেন।

ক্রিস হুই বলেন, আজ আমার জন্য বিশেষ দিন। আমি আমার বর সুকান্ত সেন-এর সঙ্গে বাংলাদেশে পৌঁছেছি। মা-বাবাও সঙ্গে আছেন। এখানে এসে আমি খুবই উচ্ছ্বশিত।

সুকান্ত সেন জানান, চীনে মাস্টার্স ডিগ্রি শেষে আমরা ক্রিসের সঙ্গে পরিচিত হই। ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস গড়ে ওঠে। ২০২৩ সালে আমরা ব্যবসা শুরু করি এবং ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিবাহ রেজিস্ট্রেশন করি। বাংলাদেশে আসার পরিকল্পনা অনুযায়ী ঢাকার সরাসরি হেলিকপ্টার ব্যবহার করি, যা আমাদের উভয়কেই উচ্ছ্বশিত করেছে। গ্রামের মানুষও আনন্দিত।

এছাড়া, বিয়ের আয়োজনকে কেন্দ্র করে পুরো গ্রাম উৎসবমুখর হয়ে উঠেছে এবং স্থানীয়রা কনেকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪