| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১১:৫৪:৩৩:পূর্বাহ্ন  |  ৫৮৩১৪৭ বার পঠিত
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে স্থানীয়রা। এ সময় গণধোলাইয়ে তারা দুজনই নিহত হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, খোর্দ্দমুজাহিদপুরে একদল ডাকাত রাস্তায় এসে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশপাশের লোক টের পেয়ে তাদের  দুজনকে আটক করে। এ সময় গণধোলাইয়ে দুই ডাকাত নিহত হয়েছেন। 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪