| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকল দূরীকরণের মতো কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ব: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৪:২৯:১৮:অপরাহ্ন  |  ৫৮০৩১৩ বার পঠিত
নকল দূরীকরণের মতো কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ব: শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং মুক্ত দেশ গড়ে তোলা হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, নকলমুক্ত দেশ গড়ার যাত্রা কচুয়া থেকে শুরু হয়েছিল। মাদক, সন্ত্রাস মুক্তকরণ যাত্রাও এখান থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে দিতে চাই।

খালেদা জিয়ার স্মরণে শিক্ষামন্ত্রী বলেন, “আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আমরা পুনঃনির্বাচিত হয়েছি। আজকের এই আনন্দের সময়ে আমি প্রচণ্ডভাবে ব্যথিত, দেশমাতা খালেদা জিয়া নেই। আমরা আগামীর বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ে তুলব।”

দুপুরে উপজেলা পরিষদে উপস্থিত হলে জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী কচুয়ার বিভিন্ন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪