| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৪:৫৬:১২:অপরাহ্ন  |  ৫৭৯৬৯৭ বার পঠিত
যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বেনাপোল প্রতিনিধি: যশোর শহরকে পবিত্র রমজান মাসে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। তবে উচ্ছেদকারীদের বিকল্প ব্যবস্থা না করে প্রায়ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে লাভের লাভ কিছুই হচ্ছে না—এমনটিই বলছেন সচেতন মহল।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণ করা হয়। প্রথম দফার অভিযানে ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন।

দুপুর ২টা পর্যন্ত প্রথম দফার অভিযান শেষে দ্বিতীয় দফায় দড়াটানা হয়ে মুজিব সড়ক ও প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।

তিনি বলেন, “শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে অংশ নেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪