| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের গাতিপাড়ায় পল্লী চিকিৎসক খুন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৫:৩৭:২৫:অপরাহ্ন  |  ৫৭৮৮৭৪ বার পঠিত
যশোরের গাতিপাড়ায় পল্লী চিকিৎসক খুন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এই নৃশংস হত্যকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আল আমিন (স্থানীয়ভাবে আলামিন নামে পরিচিত)শার্শা উপজেলায়  নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ আদায় শেষে বাড়ির পথে ছিলেন আল আমিন। এ সময় ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে তিনি জানতে পেরেছেন, নামাজ পড়ে ফেরার পথেই আল আমিনকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যার পেছনের কারণ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪