কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। আজ (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। তিনি নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই কর্মসূচি একদিনের নয়, এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। শুধু হাসপাতাল নয়, রাস্তাঘাটসহ সকল স্থান পরিষ্কার করা হবে। এ সময় জামায়াতের জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন