শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানটি শুশেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানটি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝি নদী থেকে কয়েকদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিলেন। এতে নদী রক্ষা বাঁধ ও আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভোরে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার ধ্বংস এবং ১ হাজার ফুট পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, “অনুমতি ছাড়া কৃষিজমি বা নদী-জলাশয় থেকে বালু-মাটি তোলা অবৈধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/এসএন