| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৯:২৪:৩৮:অপরাহ্ন  |  ৫৭৫৮৭৬ বার পঠিত
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় ওষুধ ও মদ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ)। ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েক হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৪৭ বোতল কফ সিরাপ, ৭০ বোতল ভারতীয় মদ এবং দুই দফায় মোট ২,০০৪ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৮ লাখ টাকার বেশি বলে জানানো হয়েছে।

এছাড়া শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে পদ্মপুকুর গ্রামের মোঃ রিপন মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪