| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:০৩:৪৫:অপরাহ্ন  |  ৫৭৫০৬৩ বার পঠিত
আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের থানা মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) কার্যালয়ে জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলা যুবলীগের কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকার পাশাপাশি সংগঠনের পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের সদস্য হিমেল মাহফুজ, নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আকন্দ এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়নসহ আরও কয়েকজন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পতাকা উত্তোলনের সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। তারা দলীয় স্লোগানও দেন এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তবে এ ধরনের কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক সক্রিয়তার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে নিষিদ্ধ কার্যক্রমের পরও এ ধরনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪