| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা: পিকআপ–সিএনজি সংঘর্ষে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১০:৫৬:৪২:পূর্বাহ্ন  |  ৫৬৯৯০০ বার পঠিত
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা: পিকআপ–সিএনজি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: মৌলভীবাজারে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। মৌলভীবাজার–শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসছিল একটি দ্রুতগামী পিকআপ ভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ রাত চারটার দিকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪